Main Menu

সেপ্টেম্বর মাসে সিলেটে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ২০

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।

Manual6 Ad Code

শনিবার (৫ অক্টোবর) এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।

Manual7 Ad Code

সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

Manual2 Ad Code

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৫ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬ জন, বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কায় ২ জন, এসময় ৮ জন চালক নিহত হয়েছেন। এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code