মাধবপুরে বালুভর্তি ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় শাড়ি, থান কাপড় ও ক্রিম জব্দ আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ৮টার দিকে টহল দল মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহল দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে বালু বোঝাই একটি ট্রাক থামিয়ে, ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ১ হাজার ৯শ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০,৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০,৮৮২টি ক্লোপ-জি ক্রিম আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed