ছাতকের উত্তর খুরমা ইউপির চেয়ারম্যান বিল্লাল গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদকে র্যাব-৯ এর একটি অভিযানিক দল গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিল্লাল আহমদ উত্তর খুরমা ইউনিয়নের আমের তল গ্রামের মৃত খয়রুল ইসলামের পুত্র এবং ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচতো ভাই।
র্যাব সুত্র থেকে জানাগেছে, সিলেটের শাহপরান ( রহ.) থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার (নং ২৯) এজাহার নামীয় আসামি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।
ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত বিল্লাল আহমদকে এসএমপি’র শাহ পরান (রহ.) থানায় হস্তান্তর করা হবে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed