সিসিকে সেবা দিতে হটলাইন চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের সব সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)। এর ৩ দিনের মাথায় রবিবার (২৯ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালনায় ২৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এবার মেয়র-কাউন্সিলরবিহীন সিসিকে সেবা চালু করা হয়েছে হটলাইন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি করপোরেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর নাগরিকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে হটলাইন নম্বর চালু করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হটলাইন নাম্বার হলো- টিঅ্যান্ডটি ০২৯৯৬৬-৩৩০৪৫ এবং মোবাইল নং ০১৯৫৮২৮৪৮০০।
Related News
সিলেটে সোনালী ব্যাংক থেকে আইনজীবীর সাড়ে ৩৪ লাখ টাকা উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরীরRead More
সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করাRead More



Comments are Closed