Main Menu

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে (মরজাল বাসস্ট্যান্ড এর অদূরে) এই দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন, সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এ সময় গাবতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code