Main Menu

সিলেট সদর উপজেলায় বজ্রপাতে একজন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলায় বজ্রপাতে মফিজ আলী (৫০) নামে একজন মারা গেছেন। তিনি পেশায় একজন দিনমজুর।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার কাটিমারা গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ আহমেদ বলেন, দুপুরে নিজ বাড়ির পাশে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মফিজ আলী। তার নির্দিষ্ট কোনো পেশা ছিলো না। তিনি ঠেলাগাড়ি চালানো, দিনমজুরসহ বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। বজ্রপাতের আঘাতে তার শরীর ঝলসে গেছে।

Share





Related News

Comments are Closed