Main Menu

বিশ্বনাথে বজ্রপাতে এমসি কলেজের শিক্ষার্থী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরারিচাঁদ কলেজের (এমসি) শিক্ষার্থী রেদওয়ান আহমদ (২২) নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান আহমদ (২২) সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। এ সময় বজ্রপাতে রেদওয়ানের সঙ্গে থাকা তাঁর ছোট ভাই সুফিয়ান আহত হয়েছেন।

বজ্রপাতে শিক্ষার্থীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, নিহত রেদওয়ানের জানাজা নামাজ আজ বাদ আসর সাড়ইল জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed