সিলেটে পৌনে তিন লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রায় পৌনে তিন লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে এসএমপির শাহপরান থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহপরান থানাধীন বটেশ্বর বাজারে একটি দোকানে ভারতীয় চোরাই চিনি প্যাকেট করার সময় তাদের আটক করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এসএমপির মিডিয়া কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানা পুলিশের একটি দল বটেশ্বর বাজারের পান্না মার্কেটে তামাম বস্ত্রালয়ে অভিযান চালিয়ে প্যাকেটজাত করার সময় ৫০ বস্তায় মোট ২ হাজার দুইশত ষাট কেজি ভারতীয় চিনি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ একাত্তর হাজার দুইশত টাকা।
এসময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান থানাধীন কানুগুল এলাকার মৃত আতিব আলীর ছেলে মোঃ সুফিয়ান (৪১), জৈন্তাপুর থানার খানচা বাগান এলাকার অনন্ত রায়ের ছেলে অঞ্জন রায় (৩৫) ও৷ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় মাকুয়া এলাকার মোঃ মুনাই মিয়ার ছেলে মোঃ কলিম উদ্দিন (৩৪)।
এবিষয়ে এসএমপির মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরান থানার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed