খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, আহত ৪ বন্ধু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। তবে, অলৌকিকভাবে এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন প্রাইভেটকারটিতে থাকা চার বন্ধু। তারা সবাই খুলনা নগরীর শিরোমনি এলাকার বাসিন্দা। মশিয়ালি এলাকায় একটি ক্রিকেট ম্যাচ শেষে বাড়িতে ফিরছিলেন তারা।
রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকার নিয়ে আফিলগেট এলাকায় একটি অরক্ষিত (অবৈধ) রেলক্রসিং পার হচ্ছিল চার বন্ধু। তাদের গাড়িটি যখনই রেললাইনের ওপর ওঠে, তখনই ঢাকা থেকে খুলনার দিকে দ্রুত বেগে ধেয়ে চলা ‘সুন্দরবন এক্সপ্রেস’ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে দূরে গিয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
এতে আহত হন গাড়িটিতে থাকা চার বন্ধু। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
তিনি বলেন, ‘অরক্ষিত একটি ছোট রেলক্রসিং পার হওয়ার সময় ‘সুন্দরবন এক্সপ্রেসের’ সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed