রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রোববার (১৭ মে) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন।
তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুর তল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে এ সময় বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে সিলেটের পিডিবি কর্তৃপক্ষ সবার সহযোগীতা চেয়েছেন।
Related News
সিলেটে ফ্রিডম হাসপাতালকে জরিমানা, সিলগালা হচ্ছে এনআইসিইউ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর আম্বরখানায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাRead More
সিলেটে মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককেRead More



Comments are Closed