সাংবাদিক মহিউদ্দিন শিরুর ১৫তম মৃত্যুবার্ষিকী বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: ২৫ সেপ্টেম্বর (বুধবার) সিলেটের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক মহিউদ্দিন শিরুর ১৫তম মৃত্যুবার্ষিকী। মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদ ও তার পরিবারের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।
সাংবাদিক মহিউদ্দিন শিরুর সহধর্মিণী সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী জানিয়েছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার দুপুরে মহানগরের ধোপাদিঘির পূর্বপাড়স্থ তাদের বাসভবনে খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ আছর কবরে পুষ্পস্তবক অর্জন এবং এরপর হযরত শাহজালাল রহ. মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন শিরুপত্নী হাসিনা বেগম চৌধুরী।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed