ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া সদরে বিলের পানিতে ডুবে অনামিকা ও নাজনীন নামে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
রাত ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার।
অনামিকা ও নাজনীন সম্পর্কে ফুফু ও ভাতিজি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে।
এ বিষয়ে ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে যায় তারা দুজন। স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed