কোম্পানীগঞ্জে পাথর বোঝাই ট্রলির চাপায় কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে পাথর বোঝাই ট্রলির চাপায় সায়েদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে পাড়ুয়া উজানপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাড়ুয়া উজানপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহ আরেফিন টিলা থেকে পাথর বোঝাই করে পাওয়ার টিলার চালিত ট্রলি বেপরোয়া গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল সায়েদ মিয়া। বেপরোয়া গতির ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর দিয়ে তুলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলি পুলিশের হেফাজতে রয়েছে। লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা গাড়ির মালিককে খোঁজে বের করার চেষ্টা করছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed