সিলেটে ২৮১ বোতল ফেনসিডিলসহ চার নারী পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), একই থানার চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।
আটককালে তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed