সিলেটে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাই মালামাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে আড়াই কোটি টাকার অধিক চোরাই মালামাল আটক করা হয়েছে। ১১ ও ১২ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সোনারহাট এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকায় বিজিবি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকাগুলোতে অভিযানে ১৫৫৫২ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ১৫ টি ভারতীয় গরু, ৬০০০ কেজি বাংলাদেশি সুপারি, ৬০০০ কেজি বাংলাদেশি রসুন, ৪০০০ কেজি বাংলাদেশি শিং মাছ, বাংলাদেশি একটি ৩ টন ট্রাক, ২ টি ডিআই পিকআপ, ৪ টি মাহিন্দ্র পিকআপ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমূল্য ২,৬৮,১৫,৬০০/= (দুই কোটি আটষট্টি লক্ষ পনেরো হাজার ছয়শত টাকা)। তবে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান বলেন, ‘বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।’
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed