সিলেটে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ এলাকার একটি বাসা থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানাধীন সোনারপাড়া এলাকার নবারুন ১০৮ নং বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেহটি উদ্ধার করা হয়।
নিহত সীমা বেগম (১২) কানাইঘাট উপজেলার আবুল কালামের মেয়ে। সীমা অনেক দিন ধরে মইনুর রহমানের বাসায় (নবারুন ১০৮) কাজ করতো।
মরদেহ উদ্ধারের বিষয়টি শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসাইন নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে আত্মহত্যা হলে কী কারণে করেছে সেটি খোঁজ নেওয়া হবে। এছাড়া সীমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটিও তদন্ত করা হবে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed