সিলেটে ট্রাকের চাপায় অটোরিকশা আরোহি ৫ যাত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে আহত সিএনজি চালক মো. আব্দুল মান্নানের অবস্থা আশংকাজনক। তিনি দক্ষিণ সুরমা থানাধীন গালিমপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা সিলেট মহাসড়ক মুছারগাঁও নাভানা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন রশিদ চত্বর থেকে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির ট্রাকটি মুছারগাঁও নাভানা সিএনজি পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পাঁচজন আহত হন। সংঘর্ষে আহত সিএনজি চালক ও এক যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন তরফদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed