Main Menu

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি’র একটি টিম।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক বলেন, রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা আছে।

তৌফিক-ই-ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

Share





Related News

Comments are Closed