সিলেটে কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বাজার মূল্যের সাথে সরকারি কর্মচারীদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তাদের কি কি সুযোগ-সুবিধা আছে তা বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডেরও সকল আর্থিক সহায়তাসমূহের ব্যাপক প্রচার করা দরকার।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে এ সভা ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম আবদুল্লাহ খান।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার)।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. কে. এম আবদুল্লাহ খান তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, আগে ঊর্দ্ধতন সরকারি কর্মচারীবৃন্দ কর্মচারী কল্যাণ বোর্ডের চিকিৎসার অনুদানের জন্য আবেদন করতে ভীষণ লজ্জা পেতেন। এটা লজ্জার কোন বিষয় নয়, এটা সরকারি কর্মচারীদের অধিকার। বর্তমানে সব ধরনের অনুদানের আবেদনের সংখ্যা বাড়ছে। সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় অনুদানসহ অন্যান্য ভাতা ও অনুদানসমূহের টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।
সিলেট জেলার বিভিন্ন দপ্তরের ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় অংশগ্রহণ করেন।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed