বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে ঘটে এ ঘটনা। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।
জানা গেছে, মিজান কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
এসময় গুরুতর অবস্থায় মিজানকে প্রথমে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed