Main Menu

গণ-আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল(এনআইএনএস) পরিদর্শন করেছেন।

তিনি সেখানে ছাত্র গণ-আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষ্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিসিইউ)’তে চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন। পরিচালক বলেন, গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed