ফেঞ্চুগঞ্জে মসজিদের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মাইজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই যুবক মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতো। তার এক পায়ে সমস্যা ছিল, অনেকেই তাকে ফারুক নামে চিনতেন। বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইউপি সদস্য মোঃ ফয়ছল আহমদ লজু জানান, শনিবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটি মাইজগাঁও রেলস্টেশনে ভিক্ষা করতো। এক পায়ে সমস্যা ছিল।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, সকালে উদ্ধারের পর লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed