সিলেটে র্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এসএমপির শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগ পাড়ার মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল জানান- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed