কোম্পানীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে আরিয়ান (৭) ও মুনসুরা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন ভাই-বোন।
তারা উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে ও মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা দুজন মিলে বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ অসাবধানতা বশত কোন এক সময় জলাশয়ে পড়ে যায়। সেখানে পানির গভীরতা থাকায় দুজনেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিক রাস্তার লোকজন দুজনকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed