Main Menu

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪)। এছাড়া তানিয়া আফরোজ ও চহুরা নামে দুই বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতেরা সকলেই বাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া ২৫ আহতের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

Share





Related News

Comments are Closed