রাঙামাটির ঘটনায় গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ আগস্ট রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (২৮ আগস্ট) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উসকানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
« সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা (Previous News)
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed