জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পদ থেকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগে প্রেক্ষিতে সিলেটের জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালামকে পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
আব্দুল সালামকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ৭দিনের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব এর নিকট স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধ সহ নির্দেশ প্রদান করা হইল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed