জামিনে মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।
সোমবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলার মোহাম্মদ লুৎফর রহমান।
মোহাম্মদ লুৎফর রহমান, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেপ্তার মুফতি জসিম উদ্দিন রাহমানী হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed