Main Menu

ইলিয়াস আলীর সন্ধানে ওসমানীনগরে যুবদলের মানববন্ধন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগরে মানববন্ধন করা হয়েছে।

Manual1 Ad Code

২৫ আগস্ট রবিবার বিকেলে ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটর সাইকেল, পিকআপ করে মিছিল নিয়ে আসেন।

মানববন্ধন শেষে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম ফারুক, আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ মো: ফখর, সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ সভাপতি আব্দুর রূপ আব্দুল, সাংগঠনিক সম্পাদ রায়হান আহমদ, উপজেলা যুবদল নেতা তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, সাইফুল ইসলাম, ছালিক মিয়া, কবির আহমদ, উপজেলা স্বচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, কৃষক দলের বকুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

বক্তারা এ সময় বলেন, আয়নাঘর থেকে অনেক লোক বেরিয়ে আসলেও কিন্তু এখনও আমাদের নেতা এম ইলিয়াস আলী ফিরে আসেননি। এম ইলিয়াস আলীর এখন পর্যন্ত কোনো সন্ধানও পাই নাই। আমাদের মূল উদ্দেশ্য এবং দাবি হলো এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পেতে চাই। এম ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে একটি সুশৃঙ্খলা নিয়মতন্ত্রীক অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code