ওসমানী হাসপাতালের আইসিউতে সাবেক বিচারপতি মানিক
বৈশাখী নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের পর আইসিউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে অস্ত্রপচারের জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কারা কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করে সিলেটের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া বলেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
তিনি বলেন, সীমান্তের আটকের সময়ই তিনি অসুস্থ ছিলেন। তাকে কোর্টে তোলার আগেই চিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল।
ওসমানী হাসপাতালে নেয়ার পর রাতেই তাঁকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি জানান, সফলভাবে তাঁর অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। হাসপাতালের আইসিউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, ‘কারাগার থেকে আমাদের জানানো হয়, বিচারপতি মানিক সাহেব আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। আমরা সে অনুযায়ী প্রিপেয়ার্ড ছিলাম। এরপর হাসপাতালে নিয়ে আসার পর তাকে ওটিতে নিয়ে দেখা গেলো তার স্ক্রোটাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আঘাত পেয়েছেন। আমরা সেটি রিপেয়ার করেছি। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে আছেন।’
এরআগে শনিবার বিকেল চারটার দিকে সাবেক এই বিচারপতিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে নেওয়া হয়। এ সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেয়ার সময় কয়েকজনকে তার উপর হামলার চেষ্টা চালাতে দেখা যায়। এ সময়ই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন না আটকের আগে আঘাতপ্রাপ্ত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ‘ভুয়া ভুয়া’-সহ বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন।
পরে আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সেনাবাহিনীর পাহারা থাকায় তখন কোন হামলার ঘটনা ঘটেনি।
এর আগে, শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।
বিচারপতি মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed