রোববার থেকে চলবে মেট্রোরেল
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময়কার সহিংতা ঘিরে বন্ধ ছিল রাজধানীর মানুষের স্বস্তির পরিবহন মেট্রোরেল। রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে বাহনটি।
শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।
আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed