মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী বাবা-ছেলে নিহত
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশী শ্রমিক মোহাম্মদ আদম ও তার ছেলে নিহত হয়েছেন। হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ আগস্ট) ভোরে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও তার সৎ ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন।
জুকরি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে। দেশটির সড়ক পরিবহন আইন ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed