কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৮১ জন নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জুবায়ের আহমেদ ওরফে ইমরান (২৪) নামের একজন মামলাটি করেন। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বাসিন্দা।
মামলায় আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিনের নাম আছে।
এ ছাড়া ইউপি সদস্য আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই হতে সারা দেশের ন্যায় কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে গেলো ৩ আগস্ট বিকাল ২টার সময় ছাত্র-জনতা মিছিল নিয়ে টুকের বাজার হতে থানা বাজার পয়েন্টে যাওয়ার সময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলা পরিষদ গেইটে পৌছামাত্র পিছন দিক থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে করে স্বাক্ষীগণ আহত হন। এরপর দ্বিতীয় দিন ৪ আগস্ট মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে থানা বাজারে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতে অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ মামলার বিষয়ে বাদী জুবায়ের আহমদ ইমরান বলেন, আমি সিলেট আলিয়া মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র। গেলো ৩ ও ৪ আগস্ট আমিসহ আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে হামলা করা হয়। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে ৮১ জনের নাম উল্লেখপূর্বক ১৫০/২০০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, আন্দোলনকারীরা থানায় এসে জুবায়ের আহমদ ইমরান নামের একজন বাদী হয়ে মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়, আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed