পলক, টুকু ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তানভীর হাসান সৈকত রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেন্টু মিয়া জানিয়েছেন, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
সেন্টু মিয়া বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। সে সময় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed