যুক্তরাজ্যে কমেছে শিক্ষার্থী ও বিদেশি কর্মী ভিসার আবেদন
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। ধারণা করা হচ্ছে, অভিবাসন ইস্যুতে আগের সরকারের কঠোর নীতির কারণেই ভিসা আবেদনের সংখ্যা কমেছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাই মাসে দক্ষ কর্মী হিসেবে, যেমন স্বাস্থ্যসেবা খাতে, পরিবারসহ যুক্তরাজ্যে আগমনের জন্য এবং শিক্ষার্থী হিসেবে পড়াশোনার জন্য করা ভিসার আবেদন কমে হয়েছে ৯১ হাজার ৩০০। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ কম।
গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৪৩ হাজার।
মাসিক হারে ভিসার আবেদনের সংখ্যা সবচেয়ে কমেছে স্বাস্থ্যসেবা খাতে। জুলাইয়ে এই সংখ্যা ৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯০০। আর ১৫ শতাংশ কমে শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫০০।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীর আগমন ঘটেছিল ২০২২ সালে। সে বছর মোট সাত লাখ ৬৪ হাজার অভিবাসী দেশটিতে পাড়ি জমায়।
মূলত অভিবাসন বিষয়ে কঠোর নীতি হাতে নেয় পূর্ববর্তী ঋষি সুনাক সরকার। সে সময় শিক্ষার্থী ও স্বাস্থ্য খাতে পরিবার নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
ক্ষমতাসীন লেবার পার্টিও এই নীতি বলবৎ রাখবে বলে জানা গেছে। অর্থাৎ আগের সরকারের কঠোর নীতিই মূলত ‘আকাশচুম্বী নিট অভিবাসন কমাতে’ কিয়ার স্টারমারের যে প্রতিশ্রুতি তা রক্ষা করতে সহায়ক হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরি বলছে, আগামী পাঁচ বছর দেশটিতে নিট মাইগ্রেশন কমতে থাকবে। ২০৩০ সালে এই সংখ্যা হবে তিন লাখ ৫০ হাজার। কারণ হিসেবে গবেষকরা বলছেন, অনেকে ব্রিটেন ত্যাগ করছেন, বিদেশি শিক্ষার্থীর আগমন কমে আসছে এবং বেসরকারি খাতে কর্মসংস্থান কমছে।
এর ফলে কিছু সমস্যা তৈরি হবে বলেও সতর্ক করেছেন অক্সফোর্ডের গবেষকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো এরই মাঝে অর্থসংকট কাটাতে সংগ্রাম করছে। তা ছাড়া স্বাস্থ্য খাতে নিয়োগ নিয়ে সংকট তৈরি হতে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রেকর্ড পরিমাণ নিয়মিত অভিবাসন কমিয়ে আনতে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এর মূল কারণ হলো আন্তর্জাতিক বাজার থেকে শ্রমিক নিয়োগ। এখান থেকেই সমাধান বের করা হবে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed