শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করতে হবে: কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরিহ ছাত্রজনতাকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সারাদেশে অসংখ্য ছাত্রজনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসের দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সকলের বিনা খরচের চিকিৎসা দেয়ার ঘোষনা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী ইতিবাচক ভাবে নিয়েছেন। আমরা অবিলম্বে গণখুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী যে, গুম-খুনের রানী গণখুনি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে কুশিয়ারা কনভেনশন হলের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে লাইফসাপোর্টে থাকা ১০ম শ্রেণীর ছাত্র রাইহান আহমদের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্যে স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন প্রমুখ।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed