ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।
এর আগে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।
একই সঙ্গে ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed