বিয়ানীবাজারে পুলিশের গুলিতে নিহতদের বাড়িতে বিএনপির নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব সহ বিয়ানীবাজারের নিহত তিন নেতাকর্মীর বাড়িতে সমবেদনা জানাতে গেছেন বিএনপির নেতৃবৃন্দ। নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানানদলটির নেতারা।
রোববার (১১ আগস্ট) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে তারা নিহতদের বাড়িতে যান।
এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী বলেন, যেদের রক্তের বিনিময় দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, জাতি তাদেরকে কোন দিনও ভুলবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে আমাদের সবাইকে সম্মিলিত ভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের নেতা, বিএনপির ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারের সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। আমরা সকল শহীদ পরিবারের পাশে আছি।
এসসময় সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ, বিএনপি নেতা সিদ্দিক আহমদ, এনাম আহমদ, আব্দুস সবুর, হোসেন আহমদ, তাজ উদ্দিন কুটি, গোলজার আহমদ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে উপজেলা সদরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কলেছেন দলটির সিনিয়র নেতদৃবৃন্দ।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed