Main Menu

বিশ্বনাথে মুখে রড ডুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ, ঘাতক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে মুখে রড ঢুকিয়ে শিশুকে হত্যার পর পুকুরে ফেলে দেয় নাইম আহমদ (২২) নামের মাদকাসক্ত এক যুবক।

নিহত শিশু তামিম আহমদ (৭) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আইতর গ্রামের দিনমজুর জামির উদ্দিনের ছেলে। তারা সপরিবারে বেশ কয়েক বছর ধরে বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারের চুনু মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ২টার দিকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় মুখে রড ঢুকিয়ে হত্যা করেছে একই কলোনীর বাসিন্দা ও রিকশা চালক নাইম আহমদ (২২)। ঘাতক নাইম আহমদ নেত্রকোনা জেলার মদন থানার বড়হাঠি গ্রামের আব্দুল ছাত্তার সাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা টের পেয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘাতক নাইম আহমদকে অন্যস্থান থেকে ধরে এনে শনিবার সকালে কলোনীর পার্শবর্তী একটি পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করেন। পাশাপাশি ঘাতকের হাত-পা বেঁধে কলোনীর একটি ঘরে বন্দি করে স্থানীয় জনপ্রতিনিথি ৪নং ওয়ার্ডের কাউন্সিরর মুহিবুর রহমান বাচ্চু ও কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি এবং সাবেক মেম্বার দবিরুল ইসলামকে খবর দেন। এ দুই জনপ্রনিধি ঘটনাস্থলে গিয়ে লাশ ও আটককৃত ঘাতককে নিয়ে অনেকটা বিপাকে পড়েন। থানায় পুলিশ না থাকায় তারা আইনি জটিলতা নিয়ে এমন বিপাকে পড়তে হয়েছে। উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষে কলোনীর মালিককে খবর দিয়ে এনে তার জিম্মায় রেখেছেন।

ঘাতক নাইম আহমদ।

এদিকে, পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তামিমের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর অভিযুক্ত নাইম কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকার মুরব্বিদের হেফাজতে রয়েছে বলে জানা গেছে

এবিষয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান।

এদিকে অভিযুক্ত নাইম জানায়, ড্যান্ডি সেবন করে সে বাসায় ঘুমাচ্ছিল। শিশু তামিম বার বার জানালা দিয়ে তাকে ডাকছিল। বিরক্ত হয়ে রাগের মাথায় তাকে খুন করেছে বলে স্বীকার করে।

 

Share





Related News

Comments are Closed