বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে সীমান্তিকের র্যালি ও আলোচনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সীমান্তিক কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম সিলেট জেলার বিভিন্ন উপজেলা ইউনিটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সকল বাঁধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৭ আগস্ট, বুধবার দিবসটিতে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জে পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গোলাপগঞ্জের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন- মবিলাইজার অঞ্জলি রানী মালাকার, প্যারামেডিক্স জান্নাতুল নাঈম মিশু, উপজেলা সুপারভাইজার, জাহিদুর রহমান লস্কসহ অভিভাবকবৃন্দ। আলোচনাসভায় বক্তারা বলেন, পৃথিবীতে একটি শিশু ভুমিষ্ট হবার পর প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো তার খাবার। মাতৃদুগ্ধ শিশুর সকল পুষ্টি চাহিদা পূরণ করে তার স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত নবজাতকের জন্য মায়ের দুধের উপকারতা নিয়ে আমাদের মধ্যে পরিপূর্ণ জ্ঞানের অভাব রয়েছে। ফলে বিডিএইচ-২০২২ অনুসারে, বর্তমানে মাত্র ৫৫% মা ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান এবং জন্মের এক ঘন্টার মধ্যে মাত্র ৪০% মা শাল দুধ খাওয়ান যা খুব দুঃখজনক। এ থেকে বেরিয়ে আসতে ব্যাপকভাবে সর্বসাধারণের মাঝে মাতৃদুগ্ধের উপকারীতা নিয়ে প্রচারণা চালানো প্রয়োজন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed