অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ।
এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী এবং সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, দেশে আইনশৃঙ্খলা পুনপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নতুন সরকার জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনবে, দেশের অর্থনীতিকে সচল করবে এবং শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের হত্যার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং সরকারের সফলতা কামনা করেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed