সীমান্ত দিয়ে পলায়ন রোধে তথ্য দিয়ে সহায়তার আহ্বান বিজিবি’র
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে কোনো অপরাধী কিংবা আইনলঙ্ঘনকারী যেনো পলায়ন করতে না পারে, সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে বিজিবি।
এতে বলা হয়েছে, ‘সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। মোবাইল নাম্বার: ০১৭৬৯-৬০০৬ এবং ০১৭৬৯-৬২০৯৫৪’।
এছাড়া আরেক পোস্টে বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
একইদিন বিমানবন্দরে আটকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে। বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এদিকে সিলেট সীমান্ত দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানসহ কয়েকজন আওয়ামী নেতাকর্মী পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed