রাজধানীর বংশাল-যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলি, নিহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: বিক্ষুব্ধ ছাত্রজনতা রাজধানীর বংশাল থানা এবং যাত্রাবাড়ী থানা ঘেরাও করে ফেললে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় বংশালে ৫ জন ও যাত্রাবাড়ীতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬৫ জন।
সোমবার (৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
এর আগে বিক্ষুব্ধ ছাত্রজনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে এই দুই থানা ঘেরাও করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়।
এদিন রাত সাড়ে ১২টার দিকেও দেখা যায় আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশ থানার ভেতর থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে ১২টা) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালটিতে ২৬৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী রাজ (৩৫) ও সোহাগ (২২)। উভয়েই বংশাল পুকুরপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হতাহতের বিষয়ে মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, সোমবার দুপুর থেকে হাসপাতালটিতে নিহত ও আহতদের সংখ্যা বাড়তে থাকে। রাত পর্যন্ত হাসপাতালটিতে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। এ ছাড়া আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed