সৈরাচারের পতনে সিলেটে খেলাফত মজলিসের শোকরানা মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচারী জালিম সরকারের পতনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ৫ আগস্ট সোমবার বিকাল ৪টায় নগরীতে শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জিন্দাবজার থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট ও বন্দরবাজার সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবজারে এক শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, কেএম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, এই বিজয় ছাত্র জনতার আপোষহীন সংগ্রামের ফসল। জালিমের পতনে গোটা দেশবাসী আজ উল্লসিত। নেতৃবৃন্দ সিলেটের সর্বস্তরের ছাত্র জনতাকে শান্তি সৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে বলেন, মানুষের জান মাল, সরকারী স্থাপনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা বিধানে সবাইকে সতর্ক থাকতে হবে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed