ডা: ফরহাদ হালিম ডোনারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ড্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিএনপির ঢাকা মহানগর উত্তর এর সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, পেশাজীবী নেতা ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ।
অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম।
তিনি এক বিবৃতিতে বলেন, দেশে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবীকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এবং বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বী নেতা কর্মীদের দমনের জন্য এই গ্রেফতার করা হচ্ছে যা, একটি সভ্যদেশে কোনভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ নিহত হয়েছে তাদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
বিগত কয়েক দিনে অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারসহ যে সমস্ত ছাত্রছাত্রী ও নেতাকর্মী গ্রেফতার হয়েছে, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অবিলম্বে তাদের মুক্তির দাবী জানান।
তিনি আরো বলেন, অধ্যাপক ডা: ডোনার এক জন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ক্যান্সার ইনষ্টিটিউট ও হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক। তিনি নানা রোগে আক্রান্ত এবং গুরুতর অসুস্থ। এ অবস্থাায় একজন স্বনামধন্য পেশাজীবী ব্যাক্তিকে গ্রেফতার করা খুবই দুঃখজনক ও বেদনা দায়ক, যা মানবাধিকার লংঘন।
অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত কারার জোর দাবী জানিয়েছেন তিনি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed