বিয়ানীবাজারে নাসির বিড়ির চালানসহ চোরাকারারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ মোঃ আব্দুল জলিল (৫৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ আব্দুল জলিল সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার জমশেদ আলীর ছেলে।
শুক্রবার (২ আগষ্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট জেলা পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চারখাই বাজার এলাকা থেকে এই ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ মোঃ আব্দুল জলিলকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার মিডিয়া অফিসার এসআই শিমুল রায় জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed