উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে আগামী ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরবর্তী সূচি পরবর্তীতে জানানো হবে।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতের এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২ আগস্ট ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এনটোমোলজি, অ্যাগ্রোনমি, অ্যাকোয়াকালচার এবং পোলট্রি সায়েন্স বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৯, ২০ ও ২১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করে বাউবি।
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed