ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (২৮ জুলাই) দূতাবাসের জারি করা সতর্কবার্তায় আরও বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। এ ছাড়া নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন নাগরিকদের যেকোনো বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন। এ পরিস্থিতিতে নাগরিকরা যদি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে চায় তবে ফোন, এসএমএস এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়।
এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের অবশ্যই টিকিট বা ই-টিকিট (মুদ্রিত, ডিজিটাল বা এসএমএস অনুলিপি) সঙ্গে রাখতে হবে যা কারফিউ পাস হিসাবে কাজ করবে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ২৯ জুলাই থেকে সীমিত আকারে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া শুরু করবে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed