সিলেটে কোটা আন্দোলনে গ্রেফতার ১৪২
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা আন্দোলন কেন্দ্রিক সংঘর্ষের মামলায় সিলেট মহানগর এলাকা থেকে আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে রোববার পর্যন্ত মহানগর এলাকায় গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে। যা শনিবার ছিল ১৩৯ জন। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ৩ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে হামলা, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মেট্রোপলিটন এলাকার ৪টি থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর ১টি বাদে সবটিতেই পুলিশ বাদী। এসব মামলায় আড়াই’শ জনের নাম উল্লেখ থাকলেও অজ্ঞাত আসামি করা হয়েছে ১৭ হাজার জনকে।
Related News
দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More
সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকেRead More



Comments are Closed