বিএনপির ঐক্যের ডাকে ১২ দলীয় জোটের সংহতি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে ১২ দলীয় জোট।
রোববার (২৮ জুলাই) এক বিবৃতিতে ১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপির নেতৃত্বে সব গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নাই। বাম-ডান সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সবাই একত্রিত হয়ে সরকারের পতনের এক দফা দাবিতে সোচ্চার হই। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করি।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মো. সারওয়ার আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।
এর আগে, গত ২৬ জুলাই রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, সরকার পতনের একদফা দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দেন।
তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরীকদল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি এ জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।
সংগঠন ও ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।
বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।
Related News
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ারRead More
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ওRead More



Comments are Closed